স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লায় পুরাতন স্কুল ভবনের কাজ করতে গিয়ে পিলারের চাপায় ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। নিহত যুবক দিরাই উপজেলার ধাইপুর গ্রামের নুর ইসলামের ছেলে লাকু মিয়া (২৮)। গুরুতর আহত অন্য জন হল সুনামগঞ্জের বিটগঞ্জের আতর আলী (২৮)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের শাহ আরফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভাঙ্গার কাজ করতে যান লাকু মিয়া ও আতর আলী। কাজ করার সময় একটি পুরাতন পিলার ভেঙ্গে পরে তাদের উপর। এতে দু’জনই গুরুতর আহত হন। আহত দুই জন শ্রমিককে উদ্ধার করে অন্য শ্রমিক ও স্থানীয়রা স্পীডবোটে পার্শ্ববর্তী দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকু মিয়া (২৮) কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত অপর শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দিরাই সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. নূর আলম জানান দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। ঘটনাটি মূলত অসাবধানতার জন্য ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


