দোয়ারাবাজারে মিষ্টি বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জেলা পরিষদ নির্বাচনের আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় দোয়ারাবাজারে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা আ.লীগ কার্যালয়ে সদর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে উপজেলা আ.লীগ নেতা বরুন চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ নেতা আব্দুল হান্নান,আমরু মিয়া, রমজান আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি মানিক লাল দে, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক লীগের যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, সদর ইউপি সদস্য গেদু মিয়া, মোস্তফা মিয়া, মান্নারগাঁও ইউপি সদস্য আজাদ মিয়া, নুরুদ্দিন মিয়া, সিরাজ মিয়া, ছাত্রলীগ নেতা ছাইফুল ইসলাম, নুর হোসেন প্রমুখ।