Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দোয়ারাবাজারে সংঘর্ষে শিশুসহ আহত ৬ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দোয়ারাবাজারে সংঘর্ষে শিশুসহ আহত ৬


দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বাড়ির চলাচলের রাস্তা নিয়া বিরোধে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাললাবাজার ইউনিয়নের মৌলারপড় গ্রামে।
জানা যায়, দেলোয়ার হোসেনের বাড়ির চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তার মামা আছদ্দর আলী। এ ব্যাপারে দেলোয়ার হোসেন উপজেলা সহকারী কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ১ মার্চ উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ফয়সাল আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে রাস্তার সীমানা নির্ধারণ করে রাস্তার প্রতিবন্ধকতা সরিয়ে দেন। এসময় সড়কের পাশ থেকে লেট্রিন সরিয়ে নেয়ারও নির্দেশ দেন তিনি। কিন্তু গত দশদিন অতিবাহিত হলেও আছদ্দর আলী রাস্তার পাশ থেকে লেট্রিন সরিয়ে না নেননি। শুক্রবার বিকেলে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের ৭ জন আহত হন। আহতরা হলেন মৃত. আব্দুল হামিদের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (২৮), মিলন মিয়া (২০), দেলোয়ার হোসেন স্ত্রী খাদিজা আক্তার (২২), প্রবাসী আমির হোসেনের স্ত্রী হাজেরা বেগম (২৫) তাদের শিশু পুত্র ইব্রাহিম খলিল (৩)। অপর পক্ষ আছদ্দর আলীর পুত্র নাছির উদ্দীন (৩৫), কফিল উদ্দীন (৩০) আহত হন। দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন ও তার স্ত্রী খাদিজা আক্তারকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এব্যাপরে দেলোয়ার হোসেন বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, দেলোয়ার হোসেনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।