দোয়ারাবাজারে ১৭ প্রার্থীকে জরিমানা

দোয়ারাবাজার প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে, বসতঘরের বেড়াতে পোস্টার লাগানোর কারণে দোয়ারাবাজার উপজেলার ৪ ইউনিয়নের ১১ চেয়ারম্যান প্রার্থী ও ৬ জন মেম্বার  প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো.আব্দুল হামিদ ও বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আবুল হোসেনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
একই দিনে
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট প্রশান্ত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার দোহালীয় ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো.আব্দুল জলিল, আনুয়ার মিয়া আনু, শামীমুল ইসলাম ও পান্ডারগাঁও ইউনিয়নের ৬ চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, হুমায়ুন কবির, আমজাদ হোসেন, ধন মিয়া, ফারুক মিয়া, আব্দু সহিদ বাপনকে ৫ হাজার টাকা করে ও সাধারণ সদস্য প্রার্থী দোহালীয়া ইউনিয়নের সৈইয়দুল বশর, জাহেদ মিয়া, সুনুর মিয়া,আবুল কালাম ও পান্ডারগাঁও ইউনিয়নের সাধারণ সদস্য মো.কালা মিয়া, আব্দু সফিককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।