দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যায় সরকারিকরণের সংবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থী অভিবাবক সকলের মাঝে আনন্দের বন্যা বইছে। মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের ই-মেইলে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়েছে মর্মে চিঠি আসে ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয়করণের পরবর্তী কার্যক্রমের দ্রুত করার জন্য। দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়টি ১৯৮০ সালে ৫৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষর্থীর সংখ্যা ১০৯২জন। বিদ্যালয়ের
প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন ছাতক-দোয়ারার সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ। তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত। ১৯৮১ থেকে ১৯৮২ পর্যন্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ছিলেন হেলাল উদ্দিন, ১৯৮২ থেকে ১৯৮৯ পর্যন্ত পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন অ্যাড. আব্দুল মজিদ, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.শাজাহান ১৯৮৯ থেকে ১৯৯২ পর্যন্ত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ১৯৯২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধান শিক্ষক ছিলেন কানাই লাল রায়, এই সময়ের মধ্যে ২ মাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন অজয় কুমার দাস, ২০১৪ সাল থেকে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন আব্দুল মালেক।
বিদ্যালয়টি সরকারিকরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।
মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, দোহালী ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য আছকির মিয়া , আব্দুন নুর, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, সহকারী শিক্ষক কমলেশ দাস, নজির হোসেন, নৃপেন্দ্র কুমার দাস (পন্ডিত), শাখাওয়াত উল্লাহ মারুফ, আতাউর রহমান, আল-আমিন প্রমুখ।


