স্টাফ রিপোর্টার
‘নব জ্ঞানে গড়ব উন্নত সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংধনু ডিবেটিং ক্লাব (আর.ডি.সি) দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সদর উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয় এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হয়েছে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে দ্বীনি সিনিয়র সাদ্রাসা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেল, রংধনু’র সভাপতি মোমেন তালুকদার, প্রকৌশলী আনহার প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নাটক।
সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মহিলা সংস্থার সভাপতি ফৌজিআরা শাম্মী, জেলা শিশু কর্মকর্তা, বাদল বর্মন। এসময় রংধনু’র সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


