দোয়ারাবাজার প্রেসক্লাবের কমিটি গঠন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলূর সভাপতিত্বে অর্থ সম্পাদক এন ইসলাম সাহেদের পরিচালনায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় এম এ করিম লিলুকে    সভাপতি, রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মো.আশিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের মানচিত্র ও আমারদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম।
নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন,  সভাপতি দৈনিক সিলেট বাণীর উপজেলা প্রতিনিধি এম এ করিম লিলু, সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ ও জালালাবাদ উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, সহ-সভাপতি দৈনিক আল ইহসান প্রতিনিধি মৌলানা আব্দুল বাছিত খান, সহ-সভাপতি দীপ্ত টেলিভিশনের স্টাপ রিপোর্টার কামাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক দৈনিক যায়যায়দিন ও সুনামগঞ্জের খবর ও লন্ডন ভিত্তিক টেলিভিশন চ্যানেল এস’র প্রতিনিধি মো.আশিক মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো.ছায়াদুর রহমান ছায়াদ, অর্থ সম্পাদক সুরমা ২৪.কম এর প্রতিনিধি এন ইসলাম সাহেদ, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সিলেটের হালচাল প্রতিনিধি মো.সিরাজ মিয়া, প্রচার সম্পাদক হাওরাঞ্চলের কথা প্রতিনিধি সুমন রায়, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক বজ্রশক্তির উপজেলা প্রতিনিধি হাফীজ মো. সেলিম আহমদ, দপ্তর সম্পাদক ফ্রিল্যান্স সাংবাদিক মো.নুরুজ্জামান, কমিটির সদস্য মো.জুয়েল আহমদ ও মো.আবদাল হোসেন।