দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো.ফজলুর রহমান, দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওমর আলী, দোয়ারাবাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুলশি রানী দে, সহকারী শিক্ষক বিধান চন্দ্র দাস প্রমুখ।


