সম্মেলন অনুষ্ঠিত
সদর উপজেলার সুরমা ইউনিয়নে পূজা উৎযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধাংশু পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সভাপতি প্রণব কান্তি দাস (নীলু), প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক বিমান রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মঙ্গল
রায়, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, অরুন কুমার দাস, শশী বর্মন, শংকর বনিক, নিখিল মালাকার, রিপন বর্মন, সবুজ বর্মন, শিবু দাসসহ প্রমুখ।
সম্মেলনে শুধাংশু পালকে সভাপতি, শংকর বর্মনকে সাধারণ সম্পাদক, নয়ন বর্মনকে সাংগঠনিক সম্পাদক ও তুর্জ দাসকে ক্যাশিয়ার করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


