দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের আফছরনগর গ্রামে গরুর ঘরে আগুন দিয়েছে দুর্বুত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টায় মৃত. রুহুল আমিনের পুত্র বদরুল আলমের গরুর ঘর জ্বালিয়ে দেয় দুর্বুত্তরা। ঐ সময় বদরুল আলম পার্শ্ববর্তী শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরি হিসেবে ডিউটিতে ছিলেন। অগ্নিকা-ে প্রায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
বদরুল আলম জানান, ঘরে আগুন লাগার পর আমার বাড়ি থেকে গরুর ঘর জ্বালানোর বিষয়টি মোবাইল ফোনে জানানো হয় হয়েছে। আমি এসে দেখি ঘরের সব পোড়ে ছাই হয়েগেছ। পরে আমি ঘর পোড়ানোর বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, আগুনের বিষয়টি দুঃখ জনক।
- ছাতকে শিলং তীর খেলায় অপরাধে দু’ জুয়াড়ীকে ১৫ দিনের কারাদন্ড
- জগন্নাথপুরের অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮ পরিবার আশ্রয় নিলেন স্কুলে


