দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দুর্গত তহবিল থেকে বিনা সুদে ঋণ প্রদান করা হয়েছে। রবিবার সকালে গ্রামীণ ব্যাংক পান্ডারগাঁও শাখার উদ্যোগে ১ হাজার জন উপকারভোগীর মাঝে বিনা সুদে এই ঋণ প্রদান করা হয়।
গ্রামীন ব্যাংক পান্ডারগাঁও শাখার ব্যবস্থাপক মো.এনামুল কাদেরের পরিচালনায় ঋণ বিতরণ উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক ছাতক এরিয়া ম্যানেজার মোসলেমুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহিদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো.সফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.বজলুর রহমান, মাস্টার কামাল উদ্দিন, গ্রামীণ ব্যাংক পান্ডারগাঁও শাখার ক্যাশিয়ার মো.সোহাগ চৌধুরী, হিমাংক শেখর সমাজপতি, মো.আলম মিয়া শিপন প্রমুখ।
- কালারুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত
- জামালগঞ্জে বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ৮ আগস্ট


