দোয়ারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকা আহছানিয়া মিশন সৌহার্দ্য কর্মসুচির সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকালে সুরমা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান খন্দকার মুহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে সমুজ আলী স্কুল ও কলেজে কলেজের প্রভাষক রুকনুজ্জামানের পরিচালনায় কলেজের হল রুমে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শলিলেন্দু কুমার তালুকদার, ইউপি সদস্য বীর চন্দ্র পুরকায়স্থ, এফ এফ আনোয়ার হোসেন প্রমুখ।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান       
আমিরুল হকের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহেল আহমদ মিন্টু, মোহাম্মদ আলী, ঢাকা আহছানীয় মিশনের উপজেলা ফিন্ড সুপারভাইজার মো.দেলোয়ার হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্ষক তোফাজ্জল হক, রোরাল সার্ভিসের ম্যানেজার মো.আব্দুল হামিদ, এফ এফ আব্দুল হান্নান প্রমুখ।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদে ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে ও এফ এফ আনিছুল ইসলামের পরিচালনায় ইউনিয়ন পরিষদ হলরুমে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুল ইসলাম নান্টু, মো.ওয়াদুদ মিয়া, আহাম্মদ আলী, স্বাস্থ্য সহকারী আলাউদ্দিন প্রমুখ।
পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য সফিকুল ইসলামের সভাপতিত্বে ও এফ এফ মিজানুর রহমানের পরিচালনায় হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কনু মিয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জয়নাল আবেদীন, পরিবার পরিকল্পনা পরিদর্ষক রেদুয়ানুল হক, এফ এফ সফিকুল ইসলাম প্রমুখ।                          
নরসিংপুর ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য আশিকুর রহমানের সভাপতিত্বে র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্যা মমতাজ বেগম, ইউপি সচিব টিটু রঞ্জন দাস, এফ এফ মাইনুদ্দিন, ইউনিয়ন দুর্যোগ সেচ্ছা সেবক ছালেহা আক্তার।
এছাড়াও আগামী রবিবার মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়ে ও লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজে শিক্ষার্থীদের কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।