দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অফিস। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার কান্তি ভর্মন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নসর উদ্দিন প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ করিম লিলু, বজলুর রহমান, মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, আশিক মিয়া, এম এ মোতালিব ভূঁইয়া, আশিস রহমান প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
- রনেন্দ্র তালুকদার পিংকুকে নিয়ে সাংবাদকর্মীদের আড্ডা


