বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলনে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের সরকারি কর্মসূচি ও মৎস্য উৎপাদনের প্রয়োজনীয়তা, বিভিন্ন মাছের গুণাগুণ, সংরক্ষণ সহ বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া।
তিনি সরকারি ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার লোকজনের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য নুরুল ইসলাম ও মিজানুর রহমান।
মৎস্য কর্মকর্তা জানান, সারাদেশের ন্যায় বিশ্বম্ভরপুর উপজেলা মৎস্য উৎপাদনে পিছে পিছিয়ে নেই। গত ২০২০-২০২১ অর্থবছরের উপজেলায় ৩ হাজার ৮শত মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। উপজেলায় বেসরকারি তিনটি হ্যাচারির মাধ্যমে বিভিন্ন জাতের পোনা মাছ উৎপাদিত হয়। রয়েছেন প্রায় ২০০০ মৎস্য চাষী ও ৩৯৬০ জন মৎস্যজীবী।
- শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
- দোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়


