শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় উপজেলার প্রতিটি হাওরের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জেলেদের সচেতনতা ও মৎস্য সপ্তাহের কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ছকিনা আকতার, মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নূরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান, সামিউল কবির ও ছায়াদ হোসেন সবুজ।