পি সি দাশ, শাল্লা
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শাল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবজমিন ও দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পি.সি দাশ পীযূষ, সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জেসি বিশ্বাস, দৈনিক আজকের কাগজের প্রতিনিধি বিপ্লব রায়, যায়যায়দিন প্রতিনিধি দেলুয়ার হোসেন, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, অনলাইন-আর এম সি টিভি নিউজ প্রতিনিধি আর সি দাস প্রমুখ।
সভায় জানানো হয়, মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা হবে।


