দোয়ারায় জালনোট প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার জালনোট প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে সোনালী ব্যাংক লিমিটেড দোয়ারাবাজার শাখার আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সহযোগীতায় সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ জেলার এজিএম দুলাল কান্তি চক্রবর্তী এর সভাপতিত্বে ও দোয়ারাবাজার সোনালী ব্যাংক এর পিও দেবল চন্দ্র তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা এর যুগ্ম পরিচালক কাজী আব্দূল হান্নান, বাংলদেশ ব্যাংক সিলেট     এর উপ ব্যবস্থাপক আব্দুল হাদী, দোয়ারাবাজার কৃষিব্যাংক অফিসার আবুল মালেক, অগ্রণী ব্যাংক ম্যানেজার রঞ্জন কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, দোয়ারাবাজার থানার এস আই ছাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ প্রমুখ।