স্টাফ রিপোর্টার
দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে মৎস্যজীবিদের সাথে বন্দুক যুদ্ধে তিন নিরীহ ব্যক্তি নিহত হওয়ার মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়াকে আসামী করে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা, পৌর ও ডিগ্রী কলেজ ছাত্রলীগ।
সোমবার দুপুর ১২টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিটন আহমদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জল চৌধুরীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, যুবলীগের সভাপতি রঞ্জন রায়, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, শ্রমিক লীগের সভাপতি কপিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদুল হক জাহেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন প্রমুখ।


