বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী শপথ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে সোমবার সকালে শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় দুর্নীতিবিরোধী     শপথ পাঠ অনুষ্ঠিত  হয়েছে। সুনামগঞ্জ ইয়েস গ্রুপের সদস্যগণ বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্নীতিবিরোধী শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই সুনামগঞ্জ ইয়েস উপকমিটির আহবায়ক খলিল রহমান এবং সনাক সভাপতি গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে যুব সমাজ নিয়ে বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও সনাক সদস্য ধুর্জটি কুমার বসু, সঞ্চিতা চৌধুরী, কানিজ সুলতানা, টিআইবি’র কর্মকর্তা, ইয়েস সদস্য এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)