দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ড্রাইভার শ্রমিক ও গাড়ির মালিক সমিতির জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোমবার উপজেলা ড্রাইভার শ্রমিক ও গাড়ির মালিক সমিতি আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ইনচার্জ সেলিম নেওয়াজ, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন আহম চৌধুরী রানা, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, শ্রমিক সমিতির সভপতি মাসুক মিয়া, সহ সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক জলিল মিয়া, গাড়ির মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ইয়াজুল মিয়া,ফিরুজ মিয়া, মমশির আলী, সেজুল মিয়া, আব্দুল কাইয়ুম, আমজদ আলী, মুজিবুর রহমান, মিছির আলী, শহিদ মিয়া, ফরাজি, আমির আলী, আনোয়ার হোসেন, সাদেক মিয়া, বশির মিয়া, জিসু দাস, শাহিন মিয়া, হানিফ মিয়া, রশিক মিয়া, মতি মিয়া,আপ্তর আলী, মিটু রঞ্জন দাস প্রমুখ।


