দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এরপর নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ, নদীভাঙ্গন কবলিত ১৬টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ, মাছিমপুর গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের লোকজনের সাথে মতবিনিময়, উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং ইউনিয়ন ভূমি অফিসের নব নির্মিত ভবনের কাজ পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার (এনডিসি) মো. মশিউর রহমান।
এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা প্রকৌশলী দেবতোষ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, প্রজিপ কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, হিসাব রক্ষক অফিসার মো. একলাছ কোরেশী, উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আব্দুল কাহির, সমবায় কর্মকর্তা মো. টিপু সোলেমান, পরিসংখ্যান অফিসার সোয়েবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার কান্তি ভর্মন, জনস্বাস্থ্য প্রকৌশল মো. আক্কাস আলী, আনসার বিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আরা, তথ্য সেবা কেন্দ্রের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নাজনির নাহার উপস্থিত ছিলেন।
- নীলপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
- সব নাগরিককে পেনশন দেওয়ার কথা ভাবা হচ্ছে : পরিকল্পনামন্ত্রী


