দোয়ারায় নদী থেকে গলিত মরদেহ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউপির রাজনপুর গ্রামের পাশে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বেশি পরিমাণে গলে যাওয়ার ফলে তার পরিচয় জানতে পারা যায় নি। থানায় কোন নিখোঁজের অভিযোগ না থাকায় পুলিশ তার পরিচয় নিশ্চিত হতে পারছে না।
দোয়ারাবাজার থানার এসআই বিকাশ চন্দ্র দেব বলেন,‘এই মরদেহটি দুপুরে নদীতে ভেসে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।