দোয়ারায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

দোয়ারাবাজার প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হানরিার ৭০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা আ.লীগ কার্যালয়ে বুধবার সন্ধ্যায় মিলাদ মাহফিল, দোয়া ও জন্মদিনের কেক কাটা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ. লীগের আহবায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান আধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, আ.লীগ নেতা আব্দুল আওয়াল ধলিক, বরুন চন্দ্র দাস, মোশারফ হোসেন,  মাসুক মিয়া, সদর ইউনিয়ন আ. লীগের সভাপতি মানিক লাল দে, উপজেলা পুজা উদজাপন কমিটির সহ সভাপতি গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, উপজেলা সেচ্চাসেবক  লীগের যগ্ম আহবায়ক মো.ছালিক মিয়া, সদস্য আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো.আবুল কালাম, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা ছাইফুল ইসলাম, রতন লাল দাস, তুশার সরকার, এমরান আহমেদ, মান্না প্রমুখ।