দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলুর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমানের পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে মাসিক সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আশিক মিয়া, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংবাদিক নুরুজ্জামান, বজ্রশক্তির উপজেলা প্রতিনিধি সেলিম আহমদ প্রমুখ।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,‘সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা এই পেশাকে যদি কেউ অসৎ উদ্দ্যেশে ব্যবহার করে তাকে সাংবাদিক বলে না, তাকে বলা হয় হলুদ সাংবাদিক। সমাজে সবার দৃষ্টিতে সেএকজন খারাপ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে এবং সকল মহলে তার গ্রহণযোগ্যতা হ্রাস পায়।


