দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের একাংশের আহবায়ক ফরিদ আহমদ তারেকেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। শনিবার সন্ধায় লক্ষিপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে লিয়াকতগঞ্জ বাজারে উপজেলা আওয়ামীলীগ নেতা মিরাজ আলী মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সহ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও আ.লীগ নেতা জিয়াউর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পিপি সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য খলিলুর
রহমান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শংকর দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম শেরুল, জেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল হান্নান, দলীয় নেতা তপন সরকার, মিলন খান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ জুলহাস মিয়া, জাহান আলী, ফরিদ আহমদ ইমন, মো.ইউনুস আলী, মোহাম্মদ আলী তালুকদার, গুরুদাস দে, শেখ ফরিদ, শহিদুল ইসলাম, ডাঃ সমছু মিয়া, শামীম হোসাইন, দেলোয়ার হোসেন, কামরুল হাসান দুর্জয় প্রমুখ।


