স্টাফ রিপোর্টার
সন্তানকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে মা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করেন রফিকুজ্জামান রুহেলের মা আমেনা খাতুন।
সংবাদ সম্মেলনে আমেনা খাতুন জানান, আমার স্বামী-আক্তারুজ্জামান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার সন্তান রফিকুজ্জামান রুহেল ছাত্রলীগ নেতা। তারা সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাঘমারা গ্রামের বাসিন্দা। এলাকায় তাদের অনেক মানসম্মান রয়েছে। তার ছেলেও এলাকায় বেশ
সম্মান অর্জন করেছে। এই সম্মান ধূলিস্যাৎ করতে প্রতিহিংসা পরায়ণ হয়ে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে কাশেম আলী উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীনভাবে সদর মডেল থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা তার সন্তান রফিকুজ্জামান রুহেলকে আসামী করেছে।


