দোয়ারায় বন্যাদুর্গতদের মাঝে স্বাস্থ্যবিধি কিট উপকরণ বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ঢাকা আহ্ছানিয়া মিশন এর স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। লক্ষীপুর ইউনিয়নে উইএসএআইডি’র অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি প্রকল্পের উদ্যেগে স্বাস্থ্যবিধি কিট (ডিগনিটি এন্ড হাইজিন কিট) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বন্যাদুর্গতদের ৬২ পরিবারের মাঝেমাঝে স্বাস্থ্যবিধি কিট বিতরণের সময় উপস্থিতি ছিলেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লিগের সভাপতি মো. নজরুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার শ্রী অরূপ রতন দাশ, প্রজেক্ট অফিসার মো. নাজমুল হাসান, বুলবুল আহমদ, মোহাম্মদ আলী, রইছ মিয়া, নজরুল ইসলাম, হারুন মিয়া, আবুুল হোসেন, সোহেল মড়ল, খুশিদ মিয়া, কামাল মিয়া প্রমুখ।
পর্যায়ক্রমে উপজেলার আরো ২ টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি কিট বিতরণ করা হবে।