দোয়ারায় বাল্য বিয়ে প্রতিরোধ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর ইউনিয়নের পুর্ব চাইরগাঁও গ্রামে একটি বাল্য বিয়ে প্রতিরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও নরসিংপুর  ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো.ফজলুর রহমান। শুক্রবার এই বাল্য বিয়েটি প্রতিরোধ করা হয়।
জানা যায়, পুর্ব চাইর গাঁও গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের মো.মাজু মিয়ার পুত্র ফরিদ মিয়ার সাথে শুক্রবার বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল। খবর পেয়ে সকাল  ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে নরসিংপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো.ফজলুর রহমান কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বাড়ির গেইট ভেঙ্গে দিয়ে বিয়ে বন্ধ করে দেন।