দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গণস্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় দেড় বছর পুর্বে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম টিলাগাঁও গ্রামের কালো মিয়ার পুত্র জামাল উদ্দিন, বাহার উদ্দিনের পুত্র আব্দুর রহমান ও আব্দুল মুতালেবের পুত্র কবির আহমদ তিন জন মিলে গ্রামের ২ থেকে আড়াই শত পরিবারের প্রত্যেকের কাছ থেকে ১ থেকে ৩ হাজার টাকা করে ২ থেকে আড়াই লক্ষ টাকা আদায় করেছে গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে। প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও বিদ্যুতের মুখ দেখতে পায়নি গ্রামবাসী। দেই দিচ্ছি বলে টালবাহানা করে দিনক্ষণ পার করে যাচ্ছেন গ্রামের জামাল উদ্দিনসহ সহযোগীরা।
গ্রামবাসীর পক্ষ থেকে জামাল উদ্দিনকে বিদ্যুতের ব্যাপারে কয়েক দফা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিদ্যুতের অনুমোদন হয়ে গেছে কিছু দিনের মধ্যে পয়ে যাবেন। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে গ্রামের মিন্নত আলীর বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ, আব্দুর রশিদ, আব্দুল অদুদ, সুলতান আহমদ, আরজ আলী, নাজিন হোসেন, ছিদ্দিকুর রহমান, আব্বাস আলী, সুলতান মিয়া, শাহ আলম, নজরুল ইসলাম, জিন্নত আলী, মিনু মিয়া, তাহের আলী প্রমুখ।
মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বলেন,‘আমাদের কাছ থেকে টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ এনে দিবে বলে জামাল উদ্দিন গ্রামের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রায় দুইলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। টাকা নিয়েছে প্রায় দেড় বছর আগে কিন্তু বিদ্যুৎ দেয়ার কেন খবর নেই তার।
বিদ্যুৎ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার ব্যাপারে জানতে চাইলে জামাল উদ্দিন বলেন,‘ আমি কোন টাকা আত্মসাত করিনি, গ্রামের কিছু লোক আমার নামে মিথ্যে অভিযোগ এনে আমাকে হেয় প্রতিপন্নœ করতে উঠে পড়ে লেগেছে।
এ ব্যাপারে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আক্তার হোসেন বলেন,‘ টিলাগাঁও গ্রামে সংযোগ প্রদানের জন্য আবেদন করা হয়েছে। গ্রামের জরিপ কাজও সম্পন্ন করা হয়েছে। তবে টাকা পয়সা লেনদেনের ব্যপারে তিনি কিছুই জানেন না বলে জানান ।


