দোয়ারাবাজার উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আহাম্মদ সভাপতি, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজির উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক এবং সোনালীচেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
বুধবার বেলা ১১টায় কমিটি গঠন উপলক্ষে সংগঠনের সাবেক সভাপতি মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নজির উদ্দিন আহমদ’র
পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর আহমদ, সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বোগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফা কামাল, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিজ আলী, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী উসমান, বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ, রাগীব রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- স্বাধীনতার মুল্যবোধকে অক্ষুন্ন রাখতে- নৌকায় ভোট দিন -ব্যারিষ্টার ইমন
- অবহেলিত এলাকায় আগে করতে হবে বিদ্যাপীঠ -জাকেরীন


