দোয়ারায় ভারতীয় মহিষ আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় ২টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অভিযানে গত শুক্রবার গভীর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির টহল দল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রাম থেকে ২টি ভারতীয় মহিষ আটক করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মহিষ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়া চলছে।