দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সদরে মরিচ ভাঙার মিলের বেল্টের আঘাতে নাফিজ উদ্দিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাফিজ উদ্দিনের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে। তার পিতার নাম নাজিম উদ্দিন।
শনিবার বিকেল ৫ টার দিকে মিলের ঘর খোলা থাকায় নাফিজ উদ্দিন নিজেই মরিচ ভাঙ্গার মিলের বিদ্যুতের সুইচ অন করলে মিল চালু হয়ে যায়। এসময় বেল্টের আঘাত খেয়ে নিচে পরে যায় সে। এসময় মিল ঘরের বাহিরে থাকা চালক রায়হান। আশপাশের লোকজন ও চালক মিলের শব্দ এগিয়ে দেখে শিশু নাফিস বেল্টের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার সময় বাড়ির পাশেই মৃত্যু হয়।


