দোয়ারায় মুক্তিযোদ্ধা উজির মিয়া স্মরণে মিলাদ মাহফিল

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন উজির মিয়ার মৃত্যুতে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুরমা ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শুক্রবার বিকেলে টেংরাটিলা বাজারের মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণে বীরপ্রতীক আব্দুল হালিমের পরিচালনায় মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক।    
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরপ্রতীক আব্দুল মজিদ, সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সুরমা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুর রশিদ, ফয়েজ উদ্দিন, গোলাপ মিয়া, শহিদুল্লাহ, হুমায়ুন মিয়া, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম, ডা. মিজানুর রহমান, মো. ফুয়াদ হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন প্রমুখ।