Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
‘জঙ্গিদের এদেশে এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না’ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

‘জঙ্গিদের এদেশে এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না’

সু.খবর ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলার মাটিতে জঙ্গি ও সন্ত্রাসীদের কোন স্থান হবে না। জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকালে কক্সবাজারে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, হাজি মো. ইলিয়াছ, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ রেজওয়ান বক্তব্য রাখেন।
এসময় বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ ভুঁইয়া, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার   শ্যামল কুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশে আইএস’র কোন অস্তিত্ব নেই উলেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এ দেশে একটি বিরোধী চক্রান্তকারী চক্র গুপ্ত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন চালিয়েছে। পঁচাত্তরের পর একই চক্র হাতের ও পায়ের রগ কেটে আত্মপ্রকাশ করে।’
তিনি বলেন, ‘ওই চক্রই এরপর ৬৪ জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে বিচারক হত্যা করেছে। তারা জেএমবি, হুজি নাম ব্যবহার করে নানাভাবে আত্মপ্রকাশ করছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এখন নানাভাবে তারাই নিজেদের আইএস দাবি করতে শুরু করেছে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ আজ সারাদেশে জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন, মানববন্ধন ও সমাবেশ করছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট কার্যালয় উদ্বোধন শেষে বান্দরবানের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।