দোয়ারায় রেল লাইনের দাবিতে মতবিনিময় সভা

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারের পাশ দিয়ে রেল লাইন স্থাপনের দাবিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক টু বঙ্গবন্ধু বাজার, হরিপদ নগর টু সুনামগঞ্জ মোহনগঞ্জ পর্ষন্ত ২০১২ সাল ও ২০১৫ সালের প্রস্তবিত রেললাইনের ম্যাপ অনুযায়ী রেল লাইন স্থাপনের দাবি জানান এলাকাবাসী। রবিবার বিকেলে দোহালীয়া ইউনিয়নের ঐতিজ্যবাহী দোহালীয়াবাজারে বাবু অশোক কুমার দাসের পরিচালনায় ও বিশিষ্ট মুরব্বি আইয়ুব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় বঙ্গবন্ধু বাজার সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ মোঃ রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নুর মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,
দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোঃ আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন, মোঃ সাজিদ মিয়া চৌধুরী, মোঃ কাপ্তান মিয়া, ডাঃ ছবদিল আলম, হাজী আরফাত আলী, মোঃ শামসুজ্জামান, মোঃ আব্দুল কাদির, মোঃ আব্দুল মতিন, আকিক মিয়া, মুজিবুর রহমান, আবুল কালাম, রমিজ মিয়া, মদরিছ আলি, ইল্লাছ আলী, আজিজুল হক, আলী হায়দার, আফরোজ আলী, সানুল্লাহ, আব্দুর রহিম, ইন্তাজ আলি, রায়হান মিয়া, কালামিয়া, উকিল আলী প্রমুখ।।