স্টাফ রিপোর্টার
র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৯ সিপিসি ৩ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলা থেকে একটি আগ্নেয়ান্ত্র, ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম কবির আহমদ (৩০)। তিনি উপজেলার ফলিরচর গ্রামের তেরাব আলীর ছেলে।
র্যাব জানায়, রোববার ভোর রাতে র্যাবের সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার পুলিশের এ এসপি আফজাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ফলিরচর গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান
(আগ্নেয়াস্ত্র), ২ রাউন্ড গুলিসহ কবির আহমদকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকান্ডের জন্য দোয়ারাবাজার থানায় ৬টি মামলা রয়েছে।
র্যাবের সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার পুলিশের এএসপি আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত কবির আহমেদর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ ৬টি মামলা রয়েছে।


