৯০ রানে জয়ী সরকারি জুবিলী

স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় জয় লাভ করেছে সরকারি জুবিলী। রবিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে দ্বীনি সিনিয়র মাদ্রাসার বিপক্ষে ৯০ রানে জয় লাভ করে তারা। টস জিতে ব্যাট করতে নেমে সরকারি জুবিলী ৩৯.৪ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বীনি সিনিয়র মাদ্রাসা মাত্র ৫৮ রানে অল আউট হয়ে যায়।
এদিকে আজ সোমবার মুখোমুথি হবে আলহেরা মাদ্রাসা ও পাগলা উচ্চ বিদ্যালয়।