দোয়ারায় র‌্যাবের অভিযানে রিভলবারসহ আটক ৩

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে র‌্যাবের অভিযানে রিভলবারসহ ৩ জনকে আটক করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএডি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে মঙ্গলবার বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাশিদ আলী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে থেকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মধ্য কলাউড়া গ্রামের ফিরুজ আলীর পুত্র নবিল হোসেন নবির (৩৮), মৃত আব্দুল হামিদের পুত্র মো. ফারুক হোসেন (২৮) ও মো. সৈয়দ হোসেন (২৪) কে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাসী করে ১টি কাঠের বাট সচল ট্রিগার
সিলিন্ডারযুক্ত কালো রংয়ের রিভলবারসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অস্ত্র আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে মামলা নং- ৬ তাং ২৯/০১/২০২০ ইং।
অভিযানে সহযোগিতা করেন এসআই বকুল সাহা, এসআই মো. মাহবুব আলম, কর্পোরাল মো. হাবিল সিকদার, এএসআই মো. মজিবুর রহমান, এএসআই মো. নিজাম উদ্দিন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।