দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ এশরামুল হক।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদেরকে পুরস্কার দেয়া হয়।
শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বচিত হন দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের গৌতম দাস, সমুজআলী উচ্চ বিদ্যালয় ও কলেজের নুরুল হক, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের মিনারা বেগম, দারুলহেরা জামেয়া ইসলামীয়া মদ্রাসার হাসান মাহমুদ ইমন, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের মো.টিপু সুলতান, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের হিমাংশু দাস, দারুলহেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মো.জাকির হোসেন। শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.কামরুজ্জামান, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ এশরামুল হক, কলাউরা দারুসুন্নাত কাছিমিয়া ফাজিল মাদ্রাসার মাওলানা কালিম উল্লাহ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় টেংরা মাধ্যমিক বিদ্যালয়, দোয়ারাবাজার ডিগ্রী কলেজ ও দারুলহেরা জামেয়া ইসলামীয়া মাদ্রাসা।


