দোয়ারায় সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় রফিকুল ইসলাম (রুফু বাহিনী) এর কবল থেকে মুক্তি পেতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন।
মঙ্গলবার দুপুরে বাংলাবাজার-হকনগর সড়কে জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদদ্য মহব্বত আলী, সুরুজ ভুঁইয়া, বিশিষ্ট মুরব্বী সাদেক মাষ্টার, মাতাব্বর আলী, আসাব উদ্দিন, আহাম্মদ আলী, সুরুজ মিয়া, সিদ্দিক আলী, মনির হোসেন, আল আমিন, তোতা মিয়া, আব্দুল করিম, ব্যবসায়ী আল আমিন, মানিক মিয়া, রমিজ উদ্দিন, আব্দুল্লাহ, জামিনা, হালিমা, রাশেদা প্রমুখ।
বক্তারা বলেন মৌলারপাড় গ্রামের চিহ্নিত অপরাধী খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ রফিকুল ইসলাম (রুফু বাহিনী) এর নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তাদের ভয়ে এলাকার নিরীহ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন। ঐ রুফু বাহিনী ২০০৯ সালে মৌলারপাড় গ্রামের আবিদা হত্যা, ২০১৫ সালে রুবেল হত্যা, ২০০৮ সালে মাওলানা ইউনুছের অঙ্গহানী, চাঁদাবাজি মামলাসহ অসংখ্য মামলার আসামী। রুফু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সম্প্রতি পুলিশ সুপার বরাবরে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের কারণে বর্তমানে রুফু বাহিনী আরো বেপরোয়া হয়ে প্রকাশ্যে প্রাণনাশসহ বাড়ীঘর লুটপাট করার হুমকি ধমকি দিচ্ছে। বক্তারা বলেন, আমরা রুফু বাহিনীর কবল থেকে মুক্তি চাই এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম (রুফু বাহিনী) এর বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।