দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার লক্ষিপুর ইউনিয়ন পরিষদ হল রোমে কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপ, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও পরিবার পরিকল্পনার পরিদষশকদের নিয়ে সৌহার্দ্য কর্মসুচির উদ্যোগে দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল হক। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, হেল্থ ইন্সপেক্টর মো.রেজাউল করিম, ট্রেনিং
কোর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের টেকনিকেল অফিসার রাশিদা আক্তার।


