দোয়ারায় হেযবুত তওহীদের সন্ত্রাস বিরোধী র‌্যালি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় রবিবার হেযবুত তওহীদের আয়োজনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জঙ্গিবাদকে বৈশি^ক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার হেযবুত তওহীদের চলমান কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়
র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর ইউপির  
সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. খালেক , টেংরা উচ্চ বিদ্যালয় (অব:) প্রধান শিক্ষক ও সুরমা ইউপি আ.লীগ সভাপতি ফরিদ উদ্দিন, হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমীর মোফাজ্জল হোসাইন সর্দার, জেলা আমীর তানভির আলম, দোয়ারাবাজার- ছাতক উপজেলার আমীর মো: সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সনাতন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গুরুদাস চন্দ্র দাস, উপজেলা উলামা লীগের সভাপতি সিরাজ মৌলভী, উপজেলা ছাত্রলীগ নেতা রতন লাল দাস, দোহালীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি নুর মিয়া ও সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সুরমা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়েজ উদ্দিন, দোয়ারা বাজার সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ সভাপতি আবুল হোসেন, আনু মিয়া, সুহেল আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠিক সম্পাদক কাউছার আলম খান, অর্থ সম্পাদক আ. হামিদ, সুরমা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বকুল মিয়া, ব্যবসায়ী গোপীকা রঞ্জন চক্রবর্তী, মানিক লাল দে, আমিনুল হক ,দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি মো: লিলু মিয়া, সিনিয়র সহ সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশীক মিয়া প্রমুখ।