দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালত ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন। আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে ও বসতঘরের বেড়াতে পোস্টার লাগানোর কারণে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাবাজার ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ৬ জন সাধারণ সদস্য ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৪ জন সাধারণ সদস্যকে জরিমানা করেন।
বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ রানাকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ৫ হাজার টাকা ও মোর্শেদ আলমকে ৫ হাজার টাকা ও সাধারণ সদস্য প্রার্থী ছিদ্দেক মিয়া, মানিক মিয়া, জালাল উদ্দিন, আব্দুল কাদির, মো.আলাউদ্দিন ও মো.আব্দুল হান্নান, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী মো.কাছম আলী, মো.উমর আলী, মেরাজ মিয়াকে প্রত্যেককে ৩ হাজার টাকা এবং রহমত আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


