স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি বাজারের কাছে অতিরিক্ত যাত্রী বোঝাই খেয়া নৌকা ডুবে নিখোঁজ স্কুল ছাত্রী শারমিন আক্তার তুলি (১১) লাশ পাওয়া গেছে। সোমবার বিকাল সাড়ে ৫ টায় পুরান বারুংকা গ্রামের কাছে রক্তি নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি শহীদুল্লাহ লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন,‘রক্তি নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রী তুলির লাশ উদ্ধার করা হয়েছে।’
উল্লেখ্য, রবিবার বিকালে স্কুল ছুটির পর খেয়া নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকা ডুবিতে নিখোঁজ হয় পুরান বারুংকা গ্রামের মহিম উদ্দিনের মেয়ে ও বালিজুরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শারমিন আক্তার তুলি।


