সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজার উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুঁমগাও আদিবাসী পাহাড়ে কারিতাস
আলোঘর প্রকল্পের সহযোগিতায় আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার বাস্তবায়নের দাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জুঁমগাও পাহাড় থেকে শুরু করে হকনগর বাজার হয়ে পুনরায় জুঁমগাওয়ে এসে শেষ হয়। র্যালি শেষে আদিবাসীদের বিভিন্ন ধরনের সংস্কৃতিমূলক অনুষ্ঠানের আয়োজন করেন। ‘আমরা নই উপজাতি আমরা হলাম আদিবাসী’ এই শ্লোগানকে সামনে রেখে আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে সরকারের ব্যবস্থা গ্রহনের আহবান জানান ।
সুনামগঞ্জ কারিতাস আলোঘড় প্রকল্পের শিক্ষা পরিদর্শক সজল রোজারিওর সঞ্চালনায় এবং খোরশেদ আলম মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোঘর প্রকল্পের সুনামগঞ্জ এরিয়া কো-অর্ডিনেটর যতীন বাকতি, দোয়ারাবাজার টি.ডাব্লিউ সভাপতি লুইস সাংমা, সহ সভাপতি তরুণ মারাক, সদস্য নয়ন দান্দালী, শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আহমেদ প্রমুখ।
এদিকে মঙ্গলবার উপজেলার কাইতকোনা গ্রামে উপজেলা হাজং স্টুডেন্ট অর্গানাইজেশনের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
র্যালি শেষে সংগঠনের সহ-সভাপতি তমাল কুমার হাজং এর সভাপতিত্বে ও মৃন্ময় হাজং এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা হরলাল হাজং এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমর বর্মন।
আরো বক্তব্য রাখেন উপজেলা ক্ষুদ্র নৃ-গোঠী সভাপতি রাকেশ হাজং, কাতইকোনা মন্দির কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র হাজং , গঙ্গা দেবী হাজং, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা কফিল উদ্দিন, সলুকাবাদ ইউপি আওয়ামী লীগ সদস্য আব্দুল কদ্দুছ, পলাশ ইউপি যুবলীগ নেতা জয়নাল আবেদীন, যুবলীগ সদস্য নিকলেশ দেবনাথ প্রমুখ।
- ইরা’র নারী বান্ধব স্টেক হোল্ডার কমিটির সভা
- ছাতকে দুর্গতদের মাঝে লাফার্জ সুরমা সিমেন্ট’র খাদ্য সামগ্রী বিতরণ


