ছাতকে দুর্গতদের মাঝে লাফার্জ সুরমা সিমেন্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

ছাতকে বন্যা দুর্গতদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। মঙ্গলবার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান প্ল্যান্টের কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারে এই খাদ্য সামগ্রী ২৩০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে বিতরণ করেন।
এসময় ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, লাফার্জ সুরমার ভারপ্রাপ্ত প্ল্রান্ট ম্যানেজার হারপাল সিং, স্টেকহোল্ডার রিলেশন ম্যানেজার শেখ    মো. আবুল কালাম, কমিউনিকেশন এবং পিআর বিভাগের নাফীজ ইমতিয়াজ করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহায়তা হিসাবে কোম্পানির পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং ১ কেজি তেল প্রদান করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)