স্টাফ রিপোর্টার
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কালা মিয়া ওরফে কালা শাহের বাড়ীতে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা ও ৪৫ বোতল ভারতীয় অফির্সাজ চয়েস মদের বোতল উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বন্দেরবাড়ীর কালা মিয়া ওরফে কালা শাহের বাড়ীতে অভিযান চালিয়ে মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় আসাবুল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাঁন্দিগাও গ্রামের মৃত মসদ্দর আলীর ছেলে ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক উপ পরিচালক সোয়েব আহমেদ চৌধুরী বলেন,‘পালিয়ে যাওয়া আসামীকে আটক করার জন্য অভিযান চলছে। উদ্ধারকৃত ১৯ কেজি গাঁজা ও ৪৫ বোতল অফির্সাজ চয়েসের বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এ বিষয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলার নেওয়ার প্রস্তুতি চলছে।’
- ছাতকে দুর্গতদের মাঝে লাফার্জ সুরমা সিমেন্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
- জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন বিভাগ উপ-কমিটি গঠন


