দ্বিতীয় স্বামীকেও হারালেন শারমিন

স্টাফ রিপোর্টার
দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুরের দুলাল মিয়া (২৭)। প্রায় ছয় মাস আগে সুনামগঞ্জের ছাতকে বালুবাহী দুটি নৌকার সংঘর্ষে প্রাণ হারান তাঁর বড় ভাই হেলাল আহমদ (২৯)।
নিহতের গ্রামের সম্পর্কের চাচা গোলাম নূর জানান, হেলালের রেখে যাওয়া অসহায় দুই সন্তানের কথা চিন্তা করে হেলালের স্ত্রী শারমিনকে দুলালের কাছে আড়াই মাস আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের আড়াই মাসেই মাথায় দ্বিতীয় স্বামী দুলালকেও হারালো শারমিন। মেয়েটি এখন দুই সন্তান নিয়ে অসহায়। ছোট দেবর আব্বাসের বয়স ২২ বছর। এখন এই বড় সংসার চালানো কষ্টকর হবে।