দ. ছাতক দোলারবাজার উপজেলা বাস্তবায়নে গণসমাবেশ

ছাতক প্রতিনিধি
দ. ছাতক দোলারবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে গণসমাবেশ শুক্রবার বিকেলে দোলারবাজারে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ মুরব্বী আলী আকবরের সভাপতিত্বে ও নেছার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষ দ. ছাতক দোলারবাজারে উপজেলা বাস্তবায়নের দাবি জানিয়েছে। সমাবেশে সর্ব-সম্মতিক্রমে আলী আকবরকে আহবায়ক ও জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট দক্ষিণ ছাতক দোলারবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়।
সভায় বক্তরা বলেন, দক্ষিণ ছাতক উপজেলা গঠনের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী জোর দাবি জানিয়ে আসছে। দোলারবাজার হল দক্ষিণ ছাতকের কেন্দ্রস্থল। এ বিবেচনায় দোলারবাজার দক্ষিণ ছাতক উপজেলার সদর দপ্তর স্থাপনের সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে দোলারবাজারে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের লক্ষে কঠোর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারী দেন বক্তরা।