দ. সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের টাইলা গ্রামের মাঠে হরিতলায় তিনদিনব্যাপী শুরু হয়েছে হরিণাম সংকীর্তণ উৎসব। টাইলা হিন্দু সার্বজনীন কমিটির উদ্যোগে মঙ্গলবার রাতে অধিবাসের মধ্যে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তণ উৎসব। আজ বৃহস্পতিবার দধি ভান্ড ভঞ্জন ও পূণ্যার মধ্যে দিয়ে এবং তা উৎসবের সমাপ্তি ঘটবে।
জেলার বিভিন্ন অঞ্চলের পাশাপশি দেশের বিভিন্ন জেলা থেকে হিন্দু ধর্মীয় সংগঠন উৎসবে ধর্মীয় হরিণাম সংকীর্তণ পরিবেশন করছেন।


